হবিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকদের জন্য ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজলভ্য করা হয়েছে।
রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফারিদুর রহমান
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন,
“নাগরিকদের যেন ভূমি অফিসে না গিয়ে অনলাইনেই সব সেবা পান, সে লক্ষ্যেই এই ভূমি মেলা। ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও সহজতা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”
মেলায় বিভিন্ন স্টলে দেওয়া হচ্ছে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবা। আগত সাধারণ মানুষ এসব সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়াও, ভূমি সেবা সহজ করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও ই-পেমেন্ট গেটওয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যাতে ঘরে বসেই ভূমি-সংক্রান্ত সব ফি পরিশোধ করতে পারেন সাধারণ নাগরিকরা।
ভূমি মেলাটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে সকলের জন্য।
সংশ্লিষ্টরা বলছেন,
“ভূমি সেবাকে জনগণের কাছে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে হবিগঞ্জের এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]