চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে  ভুমি সেবা সপ্তাহ-২০২৫খ্রি. এর শুভ উদ্বোধন

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধিঃফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার ভুমি সেবা সপ্তাহ-২০২৫খ্রি. এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর ভুমি অফিসের সামনে গোল ঘরে সেবা সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, স্থানীয় গন্যমান্য নজরুল ইসলাম শিকদার ও আক্রাম হোসেন প্রমূখ।

বক্তারা, ভুমি সেবা সম্পর্কিত অনলাইন জটিলতা বিষয়ে এবং ভুল তথ্য সংশোধনের উপর জোর দেন। সেই সাথে উপজেলা চরাঞ্চলের সব জমির খাজনা চালু করার জন্য সংশ্ষ্টিদের প্রতি দাবী জানান। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি জমির খাজনা পরিশোধ করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]