গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক পোশাককর্মীর, আহত ২

Share the post
জুলফিকার আলী জুয়েল, ব্যুরো প্রধান, গাজীপুর:গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩মে) বিকেল আনুমানিক পাঁচ টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের পূর্ব মাথায় বাইমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর মসজিদ রোড এলাকার ছায়েব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড়া এলাকায় আতিকুর রহমান রিগানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি নিটিং ইনচার্জ হিসেবে নেক্সাস ফ্যাশন লিমিটেড, ভোগড়া, বাসনে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন মোঃ ফয়সাল আহম্মেদ (২৫), পিতা-নূর আহাম্মেদ, গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার এরুয়ার চর গ্রামে। তিনি বর্তমানে কোনাবাড়ী বাইমাইল, হরিণচালা এলাকায় বসবাস করতেন। অপর আহত ব্যক্তি মোঃ রুবেল হোসেন (৩৮), পিতা-সুমর আলী মন্ডল, গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামে। তিনি কোনাবাড়ী জরুন এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকওয়া পরিবহন নামের দ্রুতগতির যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আই-লেনের সাথে ধাক্কা লেগে  দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]