চরভদ্রাসনে ডাম্পিং গ্রাউন্ড না থাকায় নদীতে বর্জ্য ফেলা হচ্ছে, জনদুর্ভোগ চরমে

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদীর তীরে অবস্থিত সদর বাজারে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বাজারের বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির মতো সমস্যা দেখা দিয়েছে।
বাজারের কাঁচাবাজার, মাছ,মাংসের বাজার ও ফলবাজারের প্লাস্টিক বর্জ্য সহ প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়, যা সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পাড় ও পানি দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় কাপড় ব্যবসায়ী ইমরান বেপারী জানান, “রাস্তা ও নদীর পাড়ে ময়লা ফেলার কারণে মসজিদ ও অজুখানায় যাতায়াতে সমস্যা হয়। এতে পথচারী ও ব্যবসায়ীদের ব্যাপক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।”
বেশিরভাগ ময়লা চরভদ্রাসন মসজিদের পেছনে ফেলা হয়। এতে মসজিদে নামাজ আদায় এবং অজুখানা ব্যবহারে দুর্ভোগের কথা জানিয়েছেন মুসল্লিরা।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, “উপজেলার মাথাভাঙ্গা এলাকায় ডাম্পিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।”
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজাদ খানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
বাজারের বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা জানান, “গতকাল উপজেলার সভাকক্ষে এ বিষয়ে আলোচনা হয়েছে। উপজেলা প্রশাসন ময়লা ফেলার একটি স্থায়ী সমাধান করার আশ্বাস দিয়েছে।”
এর আগেও কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী জায়গার সংকটে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ আরও বেড়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]