ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে প্রার্থী চূড়ান্ত

Share the post

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক। তিনি জানান, শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীরা শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় (PET) অংশগ্রহণ করেন। পরে ২৮৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৮২ জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে সর্বশেষ ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন। পুলিশ সুপার নবনিযুক্তদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে প্রশিক্ষণে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]