চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে তামিম আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই:

Share the post
 মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃচট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই: তামিম ইকবাল চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই: তামিম ইকবাল বিএনপির তারুণ্যের সমাবেশে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রাম: চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে বিএনপি নেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।শনিবার (১০ মে) বিকেল ৫ টার দিকে পোলগ্রাউন্ডে আয়োজিত বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই।
আপনারা যদি মনে করেন কারো জন্য আমি খেলতে পারিনি। তাহলে এটা কোনো ক্রীড়াবিদের কথা হবে না।
ক্রীড়াবিদের কথা হবে, হয়তো আমার কোনো ভুল ছিল, তাই জাতীয় দলে যেতে পারিনি।
তিনি আরও বলেন, আজ থেকে ১০/১৫ বছর আগে দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম থেকে অনেকে ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করতেন।আমার সঙ্গে চট্টগ্রামের খেলাধুলা নিয়ে হেলাল ভাই (মীর হেলাল), ইসরাফিল ভাই (ইসরাফিল খসরু) এবং হুম্মাম ভাইয়ের (হুম্মাম কাদের চৌধুরী) কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের মত নিয়ে আসতে পারি। আমি নিশ্চিত, উনারা যখন সুযোগ পাবেন চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে কাজ করবেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]