ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪.

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগ:ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে জেলা্র নবীনগর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘেটে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫) ও  সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়,  শুক্রবার  রাতে নবীনগর-রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা  উপজেলার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার  নিহত হন। দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সা ও মোটরসাইকেলে থাকা অন্তত আরো পাঁচজন আরোহী আহত হন।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলাম কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বেড়তলা নামকস্থানে দেবাশীষ মোহন্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি গাইবন্ধা জেলার সাদুল্লাপুর গ্রামের বাদল চন্দ্র মোহন্তের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, দেবাশীষ মোহন্ত তার এক সহকর্মী উদয় কে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে এসেছিলো। পরে রাতে মোটরসাইকেল যোগে কর্মস্থল সাভারে ফিরে যাওয়ার সময় অজ্ঞাত কোন একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেবাশীষ মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]