নওগাঁয় প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা 

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন উপজেলার ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের বাবা মো. রহিদুল ইসলাম মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সাগর নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি বুঝতে পেরে রাতেই তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয় এবং জানা যায়—২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা সাগর পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়। তার বড় চাচা আব্দুর রহিম ও প্রতিবেশীরাও ধারণা করছেন, এটি কোনো সাধারণ অভিমান নয়—পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারাই তার আত্মহত্যার প্রধান কারণ।
 তবে নিহতের বাবা রহিদুল ইসলাম বলেন, “আমার ছেলের সঙ্গে কখনো কোনো মতবিরোধ হয়নি। সে কারও সঙ্গে সম্পর্কে ছিল এমনটাও আমার জানা নেই।” ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরদিন শনিবার (১০ মে) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]