নাসির নগরে আকাশী বিলে টর্নেডো

Share the post

মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আকাশী বিলে টর্নেডো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকার আকাশী বিলে এই ঘটনা ঘটে।
এতে কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা না ঘটলেও স্থানীয়রা কিছুক্ষণ আতঙ্কিত ছিলেন। প্রায় তিন মিনিট তারা টর্নোডোর দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে তারা ভয় পেয়ে যান। অনেকে মোবাইল ফোনে টর্নেডোর চিত্র ধারণ করে।
এ ব্যাপারে উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহীন বলেন, সকালে আকাশী বিলের উপর একটি কুন্ডলী দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্কেও সৃষ্টি হয়। মানুষ ছুটাছুটি শুরু করে। মিনিট তিনেক পর কুন্ডলীটি আকাশের অনেক উপরে উঠে মিশে যায়। এতে কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। মিনিট তিনেক পড়ে ওই টর্নেডো অন্যদিকে চলে গেছে। এতে কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]