দুর্গাপুরে সাহিত্যপ্রেমীদের মানববন্ধন

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:প্রায় ৪৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর মুক্তমঞ্চ গুড়িয়ে দেয়ার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্যপ্রেমীদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে পথ পাঠাগারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুূদা সারোয়ারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, সম্মনীত সদস্য মোস্তফা জামান আব্বাস, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন নন্দী, দুনিয়া মামুন, জীবন চক্রবর্ত্তী প্রমুখ

বক্তারা বলেন, ময়মনসিংহ একটি সাহিত্য-সংস্কৃতি চর্চার জায়গা। সাহিত্যপ্রেমীদের প্রানের মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে মুক্তমঞ্চটি পুনঃনির্মানের দাবি জানাই। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, প্রশাসন যদি দ্রত এই মুক্তমঞ্চ পুননির্মাণ না করে, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ অন্যায় প্রতিহত করা হবে।

উল্লেখ্য – গত বুধবার (৩০এপ্রিল) ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে সাহিত্য সংসদের মুক্তমঞ্চটিও গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এতে সাহিত্যপ্রেমীগণ তীব্র নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]