বেতনের টাকা ৫০ পরিবারকে ভাগ করে দিলেন এসআই এনাম

Share the post

নিজস্ব প্রতিবেদকঃ নিজের এক মাসের বেতনের টাকায় করোনায় ঘরবন্দি অসহায় ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী কিনে দিয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই)। সোমবার (৩০ মার্চ) নিজের কর্মস্থল চট্টগ্রামের খুলশী থানার এস আই খাজা এনাম এলাহী ওই এলাকার দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী কিনে দেন। তিনি জানান, সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে সকলেই এগিয়ে আসছেন। নিজের এক মাসের বেতনের টাকা খরচ করে তিনিও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। খুলশী থানাধীন মতিঝর্ণা, পোড়াকলোনী, ট্যাংকির পাহাড়, টাইগারপাস, ডেবারপাড় ও ঝাউতলা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। খাজা এনাম এলাহী ২০১৬ সালে পুলিশে যোগ দেন। তিনি দেড় বছর ধরে চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]