ভোলায় বোরো ধান কাটার ‘মাঠ দিবস’ উদযাপন

Share the post
মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরিরহাট এলাকায় বোরো ধান কাটার মধ্য দিয়ে ‘মাঠ দিবস’ উদযাপন করা হয়েছে। আজ শনিবার, ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত একটি প্রদর্শনী প্লটে এ দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মোঃ হাবিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলার উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষাণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রদর্শনী প্লটে ব্রি ধান-৭৪ জাতের ধান চাষ করা হয় এবং তা কাটা হয় ‘একক মাঠ প্রদর্শনী’ কর্মসূচির অংশ হিসেবে। মাঠ দিবসের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উচ্চফলনশীল জাত চাষে তাদের উৎসাহিত করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]