ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু আজ মধ্যরাত থেকে

Share the post
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি: জাতীয় সম্পদ ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ডিমওয়ালা মা-ইলিশ রক্ষা ও প্রজনন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসন নিয়েছে সব ধরনের প্রস্তুতি। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় চলছে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা। আইন-শৃঙ্খলা বাহিনীও তদারকিতে থাকবে, যাতে কোনোভাবেই নিষেধাজ্ঞা ভঙ্গ করা না যায়।
জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৩ হাজার। এ সময় জীবিকা নির্বাহে সুবিধার্থে প্রত্যেক নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ খাদ্যসহায়তা তাদের হাতে পৌঁছে যাবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা-ইলিশ সংরক্ষণে এ নিষেধাজ্ঞা দেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]