দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের মুত্যু

Share the post

 

তোবারক হোসেন খোকন.দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুজিত সূত্রধর (২৮) নামে এক মানসিক বিকারগ্রস্থ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মৃত সুজিত সূত্রধর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব কাকৈরগড়া গ্রামের মৃত রমেশ সূত্রধরের ছেলে।

বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত মঙ্গলবার দিনগত রাত ১০টার থেকে ১১টার মধ্যে যেকোনা সময় এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছে মৃতের পরিবার ও পুলিশ।

জানা যায়, সুজিত সূত্রধর মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সুজিত সূত্রধর রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তাকে শয়ন কক্ষে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে বসত ঘরের উত্তর-পশ্চিম কোনে গলায় রশি প্যাঁচানো অবস্থায় গাছের ডালের সাথে ঝুলে আছে সুজিত সূত্রধরের নিথর দেহ।

পরিবারের সদস্যদের ধারণা রাত ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোন এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুজিত। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে আসে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের জন্য মৃতদেহ আজ (বুধবার) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]