চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহেশখালী শাপলাপুরের সন্তান – এম. এ আল মামুন।

Share the post
নুর মোহাম্মাদ, কক্সবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মহেশখালীর সন্তান এম এ আল মামুন। গত ২৭ এপ্রিল রাত ১১টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৫৬ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে হাবিব উল্ল্যাহ সভাপতি, ওসমান গণি সাধারণ সম্পাদক এবং এম এ আল মামুন সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। এ কমিটির বেশিরভাগ সদস্যই ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে সামনের সারির রাজপথের যোদ্ধা ছিলেন। তারা আঠারো কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন সময়ের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আবু রায়হান এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন আফজাল হোসাইন, আছিয়া খাতুন, অন্তর আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উখিয়ার রিয়াজ মোহাম্মদ শাহরিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ তৌহিদুল ইসলাম, জাবেদ ইকবাল, হৃদয় মুহুরি, জারিয়া হাসান ও সাইফুর রহমান তানভীর।
চট্টগ্রাম মহানগর শাখার এই আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]