রাবি এ-ইউনিটের ৬ বিভাগে ভর্তির জন্য দিতে হবে আরও পরীক্ষা

Share the post
রিপোর্ট : শাহরিন ইসলাম (রাবি প্রতিনিধি):রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গত শনিবার  সন্ধ্যায় (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত।
ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট  https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, এ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ১৬২ জন। গ্রুপ-১ এর ৪৮ হাজার ৮২ জনের মধ্যে ৪১ হাজার ১১৭ জন এবং গ্রুপ-২ এর ৪৮ হাজার ৮০ জনের মধ্যে ৪১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। গ্রুপ-১ এ ১৭ হাজার ৭০৩ জন (৪৩.০৬%) এবং এবং গ্রুপ-২ এ ১৫ হাজার ৮২৬ জন (৩৮.৩১%) জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, ৩. গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে
সংবাদ বিজ্ঞাপ্তিতে আরে জানানো হয়, সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষা ১১, ১২, ১৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের ব্যাবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১১ মে ২০২৫ তারিখ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য  MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২টি গ্রুপ থেকে মোট ১৬৬৪ জনের তালিকা প্রকাশ করা হলো। তাদের লিখিত পরীক্ষা আগামী ১১ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপর্যুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম নিয়ে বিভাগভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট  https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ  University of Rajshahi থেকে দেখা যাবে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (২৬ এপ্রিল) সি ইউনিট (বিজ্ঞান)-এর পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই,২০২৫ চলতি শিক্ষাবর্ষের ক্লাস শুরুর কথা রয়েছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]