হবিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী-মেয়ে আটক

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার(২৬ এপ্রিল) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১০ টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- নোয়াপাড়া গ্রামের  শাহজাহান মিয়া(৪৫) তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের মেয়ে বকুল (১৭)। তাদেরকে রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ডিউটি অফিসার মোঃ লাল মিয়ার কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]