নেত্রকোনায় বেস্ট লাইফ ইনসুরেন্সে লিমিটেডের মৃত্যুদাবির চেক হস্তান্তর

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে বেস্ট লাইফ ইনস্যুরেন্স এর মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) নেত্রকোণা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রাহঃ) মাজারের সামনে বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা সদর উপজেলা কার্যালয়ে বেস্ট লাইফ ইনসুরেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাসউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মদন সাংগঠনিক অফিসের ইউনিট ম্যানেজার সাফায়েত উল্লাহর সঞ্চালনায় মৃত্যুদাবির চেক হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাস, মদনপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাদিস মিয়া, মদনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলমগীর ফকির, নেত্রকোনা সদর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জগলুল ইসলাম ফকির দিলীপ, মদনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল খান, নেত্রকোনা সদর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলী ফকির।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল খান দূর্জয়,মাসুদুজ্জামান খান, ও ইউনিট ম্যানেজার সানাউল্লাহ শাহ সুমন।
পরে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের আওতাধীন মদনপুর ইউনিয়নের সম্মানিত গ্রাহক রাবিয়া আক্তার মৃত্যুবরণ করায় তার মেয়ে মোছাঃ মোস্তরা আক্তারের কাছে মৃত্যুদাবি বায়ান্ন হাজার (৫২০০০) টাকার চেক হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]