৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা উদ্ধার

Share the post

ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন সদরে দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্যে জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায় দুপুরে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকায় ভারতীয় অবৈধ বিস্ফোরক সীমান্ত এলাকা ব্যবহার করে রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ টহল কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহল দলকে দেখে ২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায় দুইজন ব্যক্তি। পরে ক্যারেট দুটি তল্লাশী করে ৯৯ টি ককটেল ও ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]