গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার- ৯৬.৭ শতাংশ

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৮৭৬ জন, কিন্তু উপস্থিত ছিলো ৮৪৭ জন এবং অনুপস্থিত ছিলো – ২৯ জন শিক্ষার্থী।
সর্বমোট উপস্থিতির হার- ৯৬.৭ শতাংশ।
‘গ’ ইউনিউট ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর,ট্রেজারার ও প্রোভিসি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান,পরীক্ষা অত্যান্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং পরিবেশ অনেক ভালো ছিল।শিক্ষকরা অত্যান্ত সহায়ক ছিল।এছাড়া আমাদের পরীক্ষার সীট খুঁজে পেতে বিএনসিসি সেনা ও নৌ শাখা অনেক সহায়ক ভূমিকা পালন করছে।
পরীক্ষার সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখে বাংলাদেশ ইসলামি ইসলামী ছাত্র শিবির, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ ও সেবামূলক ব্যবস্থাপনায় অভিভাবক ও পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]