নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা, আটক ১

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলমান নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণার ফাঁদ পেতেছিল একটি দালালচক্র। প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নওগাঁ শহর থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শহরের পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল মতিন (৫৩) নামে ওই প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ও জাহানারা বেওয়ার পুত্র। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) ফারজানা হোসেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা জানতে পারি, আব্দুল মতিন এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে ১০ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেয়ার চুক্তিপত্র করেন। সেই সময় তিনি ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ এবং একটি ব্ল্যাংক চেক গ্রহণ করছিলেন। ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।”পরে মতিনের বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি নিয়োগসংক্রান্ত চুক্তিপত্র উদ্ধার করা হয়, যাতে দশ লক্ষ টাকার চুক্তির কথা উল্লেখ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “এ ধরনের প্রতারণা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ইতিপূর্বে একই ধরনের অভিযোগে দুজন প্রতারককে আটক করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”এ ঘটনায় মতিনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি ডিবি) এম এ মান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]