গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি ইউনিটে’ ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ

Share the post
নূর ই আলম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৬.১৮ শতাংশ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটিএকাডেমিক ভবনে ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও অধ্যাপক ড. শেলীনা নাসরিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩১০ শিক্ষার্থীর আসন ছিল। এরমধ্যে ১ হাজার ২ শত ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাত্র ৫০ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুব ই কম। প্রশ্নপত্রও শিক্ষার্থীদের কমন পড়েছে৷ পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ বা কোন অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]