গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে ইবিতে সাময়িক ছুটি ঘোষণা

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি :আসন্ন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকল ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে। ভর্তি পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জানা গেছে মোট ১১ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা-২০২৫ সমন্বিত গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের জন্য ৩০ এপ্রিল, এ ইউনিটের জন্য ১ ও ২ মে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ০৭ থেকে ১১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৩ এপ্রিল ক্লাস বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]