নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন সরকার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান  সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নিহত আমির হোসেন সরকারের। ৫ আগস্ট আওয়ামী সরকার পরিবর্তনের পর হতে এলাকা ছাড়া চলে যান তিনি। প্রবাস ফেরত ভাইকে দেখতে আজ মঙ্গলবার বাড়ি আসেন তিনি। এ খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায়। এতে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্পীডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নদীতে কচুরিপানার জট থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]