দুর্গাপুরে অভিভাবকদের হাতে পানি ও খাবার স্যালাইন পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকের হাতে এ সামগ্রী তুলে দেন সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক।

ব্যতিক্রমী এই উদ্দ্যেগকে স্বাগত জানান এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবগণ। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক বলেন, পরীক্ষার্থীরা যখন হলে পরীক্ষা দেন, তখন কেন্দ্রের বাহিরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় থাকেন তাদের অভিভাবগন। তীব্র এ গরমে অভিভাবকদের স্বস্তির কথা চিন্তা করে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এই বোতলজাত ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু করেছি। এসময় কলেজ ছাত্র দলের অন্যান্য কর্মীগণ উপন্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]