দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে মতবিনিময় সভা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে স্থানীয় ডাক্তার, ধাত্রী, পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিএসকে‘র আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে, হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শামীম কবীর, সাবেক কাউন্সিলর ডা. রমজান হোসেন, ডিএসকে কর্মকর্তা নিরন্তর বনোয়ারী, রুপক কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, একজন মা গর্ভাবস্থায় বা প্রসবের আগে পরে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। সকলের উচিৎ এ সময় ডাক্তারের পরামর্শ ক্রমে ঔষধ সেবন করানো। মা নিরাপদ মানে ওনার গর্ভের সন্তান নিরাপদ। প্রসব কালীন বা এর আগে পরে মায়ের স্বাস্থ্যসেব নিশ্চিতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ কাজ করে যাচ্ছেন ২৫ বছর ধরে। সেইসাথে ডিএসকে মাতৃসদন স্বল্পমুল্যে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে। নিরাপদ মাতৃত্ব নিয়ে সেবা পেতে সকলকে ডিএসকে হাসপাতালে আসার আহবান জানান হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]