চাঁদপুরের কচুয়ায় টহলরত পুলিশের হাতে ২ চোর আটক ‌

Share the post

আহসান হাবীব সুমন,কচুয়া ( চাঁদপুর)প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় চুরি করতে যাওয়ার পথিমধ্যে কচুয়া থানার টহলরত পুলিশের হাতে ২ চোর আটক হয়েছে।সোমবার মধ্যরাতে উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে ফকির বাড়ির তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে।আটককৃতরা হলো চান্দিনা উপজেলার মহিচাইল উঃ পাড়ার খোরশেদ আলমের ছেলে মাছুম (৩২) ও একই উপজেলার জামিয়া পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিন (৩৬)।

কচুয়া থানা সূত্রে জানা গেছে চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিদিনের ন্যায় কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এ এস আই জয়নাল সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলরত অবস্থায় উজানী গ্রামের ফকির বাড়ি তিন রাস্তার মোড়ে চোর চক্রের সিএনজি নবাবপুর থেকে কচুয়ার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন পুলিশ সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সিএনজি থেকে লাফিয়ে চালক ও  ২ চোর সদস্যসহ ৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনসহ কচুয়া থানার পুলিশ দাওয়া করে ২ জনকে আটক করে ও অপর একজন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে হেকসো ব্লেড,প্লাস, রেঞ্জ ও দড়িসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, টহলরত পুলিশ দায়িত্ব পালন কালে তাদের স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে। মঙ্গলবার তাদের চুরি মামলায় চাঁদপুর জেলা বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।ছবি কচুয়ায় চুরি করতে গিয়ে গ্রেফতারকৃত কচুয়া থানায় ২ চোর সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]