পারভেজ হত্যার বিচার চেয়ে ইবি ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।
রবিবার (২১ এপ্রিল) দুপুর ১টা নাগাদ ক্যাম্পাসের ডায়না চত্বরে মানববন্ধন করেন তারা। ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই বিপ্লব হয়েছিল নিরাপদ দেশ গড়ার, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে না। স্বৈরাচার হাসিনা আমলের সংস্কৃতি বর্তমানে হতে দেওয়া যাবে না। পারভেজ হত্যাকাণ্ডের দায়ভার শুধু খুনির নয়, এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।”
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হাসনাত আব্দুল্লাহ, সার্জিসদের তো কোনো প্রতিবাদ করতে দেখলাম না, তাহলে কি ছাত্রদল কিংবা সাদা-কালো দেখে অন্তর্বর্তী সরকার চলছে?”
বাংলাদেশ খেলাফত মজলিস ইবি শাখার সভাপতি সাদেক হোসেন বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে, পারভেজ হত্যায় দোষীদের দ্রুত সময়ে বিচার করতে হবে। তাছাড়া সকল ইন্ধনদাতা যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ আহমেদ বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মী দ্বারা দিবাালোকে পারভেজকে হত্যা করা হয়েছে কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। শুধু হত্যাকারীদের বিচার করলে হবে না তাদের পিছনে কারা আছে সেটাও তদন্ত করে বিচার করতে হবে। ৫ই আগস্টের পরে আমরা বৈষম্যহীন দেশ চেয়েছিলাম কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না।” এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে আরও বলেন, “আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের দল গঠনে ব্যস্ত আছেন। অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তী সময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমণ করত। দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]