সাভারে আধাকেজি গাজা সহ,২ মাদক কারবারি আটক

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভার হেমায়েতপুর এর ঋষিপাড়া এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  গোয়েন্দা পুলিশ (ডিবি)ঢাকা উত্তর এর একটি দল।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন
এ তথ্য নিশ্চিত করেন।এরআগে, রোববার দিবাগত রাত প্রায় সড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার মৃত নারায়ন চন্দ্রের ছেলে নির্মল চন্দ্র দাশ (৪৮) ও একই এলাকার মৃত অমৃত দাশের ছেলে প্রবেশ চন্দ্র দাশ (৪০)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]