ডাম্পট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ, সেই জব্দকৃত মাছ ৪লাখ টাকায় নিলাম

Share the post
ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি ডাম্পট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত  আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশনে পেকুয়া থানা পুলিশে গাড়িসহ মাছ জব্দ করেন। আজ সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী মাছগুলো ইজারা দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরাসরি সর্বোচ্চ ডাককারী ৪লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। মাছ ব্যবসায়ীদের ধারণা জব্দকৃত মাছের আনুমানিক মুল্য ৬লাখ টাকা হবে।
জানাগেছে, সাগরে সব ধরণের মাছ আহরণের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিন্ডিকেট মগনামা জেটিঘাট থেকে গভীররাতে ড্যাম্পট্রাক করে মাছ পাচার করে আসছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, ৪লাখ টাকায় জব্দকৃত মাছ নিলাম দেওয়া হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণে দুই লক্ষ টাকা মাছের মালিককে দিয়েছি। বাকি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে।
তিনি আরো বলেন,৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ রয়েছে। এরপরেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাছ পাচারের চেষ্টায় জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরণের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]