দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক সহ আটক ১

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় তৈরী ডাভ সাবান, হেয়ার ওয়েল, ঝান্ডুবাম, টেলকম পাউডার, অলিভ ওয়েল সহ বিপুল পরিমান কসমেটি সহ একজন কে আটক করা হয়েছে। রোববার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে কসমেটিক সহ সোনিয়া (৩৭) নামে এক মহিলা কসমেটিক ব্যবসায়িকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী

মামলা সুত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিক আটক করা হয়। এর মধ্যে ডাব সাবান একশত পিস, হেয়ার ওয়েল পয়তাল্লিশ পিচ, ঝান্ডুবাম চল্লিশ পিস, টেলকম পাউডার আটশত পিস এবং অলিভ ওয়েল নব্বই বোতল। সেইসাথে পাচারকারী হিসেবে সোনিয়া নামক এক মহিলা ব্যাবসায়িকে আটক করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদক ও চোরাচাল বিষয়ে অভিযানে ভারতীয় কসমেটিক সহ ১জন এবং ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মদ ও চোরাচালান রোধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]