ভারত থেকে আসা অবৈধ ৪৫টি মোবাইলসহ আটক ১

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের বারোরশিয়ায় ভারত থেকে আসা অবৈধ ৪৫টি মোবাইলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।সোমবার সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে এসব অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত চোরাকারবারি শিবগঞ্জ উপজেলার কোট বাজার দেওয়ান জাইগীর গ্রামের ফেত্তার হাজীর ছেলে মো. হানজালা (২৫)।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, সকালে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় ব্যাগ নিয়ে থাকা ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃত মোবাইলসহ চোরাকারবারিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]