লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

Share the post

মোঃ সামিরুজ্জামান , ভোলা (বরিশাল) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিশেষ অভিযান চালিয়ে ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের সাময়িক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ থাকে, যা সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও সুষ্ঠু প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার (অপারেশন) রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল শনিবার দুপুর ৩টা থেকে ২০ এপ্রিল রবিবার দুপুর ১২টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোলা কোস্ট গার্ড বেইস ও লালমোহন আউটপোস্টের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় লালমোহন উপজেলার গজারিয়ার খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ও জীবনরক্ষাকারী সরঞ্জামের অনুপস্থিতির কারণে ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটগুলোর নাম হচ্ছে—এফবি মায়ের আর্শিবাদ-২, এফবি মায়ের আর্শিবাদ-৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর-২, এফবি নবীপুর-৩, এফবি শীতারাম, এবং এফবি শীতারাম-১।

জব্দকৃত ট্রলিং বোটগুলো পরবর্তীতে ভোলা জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলের মাধ্যমে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে চলেছে। কোস্ট গার্ডের আওতাধীন এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]