শ্রমজীবী মানুষের মাঝে অর্থ সহায়তা দিচ্ছেন মেয়র নাছির

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ সাধারণ ছুটির এই সময়ে শ্রমজীবী জনসাধারণ কর্মহীন অবস্থায় দিনাতিপাত করছে। জীবিকার সন্ধানে ঝুঁকি নিয়ে কেউ কেউ বের হলেও জনশূণ্য নগরীতে তারা আয় উপার্জনের কোন উৎস খু্ঁজে পাচ্ছে না। অথচ এই শ্রমজীবীদের আয়ের টাকাতেই তাদের পরিবার পরিজনের জুটবে আহার। এই সময়ে নগরীর সড়ক পথ, অলিগলিতে রিকশা দেখা যাচ্ছে, তবে তাতে দেখা যাচ্ছে না তেমন যাত্রী। ভিক্ষুক দেখা যাচ্ছে, কিন্ত তাদেরকে টাকা দেয়ার মত লোকের দেখা পাওয়া যাচ্ছে না। 

শনিবার দুপুর ১২টার সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনা সংক্রমণ প্রতিরোধে গৃহীত চসিকের কার্যক্রমতদারকি করার সময় শ্রমজীবী মানুষের এই করুণ অবস্থা দেখে বিগলিত হয়ে পড়েন।
 
মেয়র সড়কের বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে শ্রমজীবী রিক্সাচালক, দিনমজুর, ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। নগরীর আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি, লালখানবাজার মোড় এলাকায় বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকা শ্রমজীবীদের প্রত্যেকের হাতে  নগদ টাকা বিতরণ করেন।
 
মেয়র বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশের সব লোক এখন ঘরবন্দী। কিন্ত যারা দিনে এনে দিনে খায়, যাদের কাছে কাড়ি কাড়ি টাকা নেই। তারা তো আর বাজার সওদা মজুদ করতে পারেনি। দৈনিক আয় রোজগারই তাদের একমাত্র ভরসা। হয়ত খবর নিলে দেখা যাবে নিম্নজীবী এই মানুষগুলোর দিন কাটছে অনাহারে অর্ধাহারে। এই দুঃসময়ে সমাজের প্রত্যেক বিত্তবান মানুষ, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণ সহায়তার মধ্য দিয়ে করোনা সংক্রমণের এই  ক্রান্তিকাল কাটিয়ে উঠতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]