বিজয়নগর উপজেলাবাসীর আয়োজনে “কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন” এ হাজারো মানুষের সমাবেশ

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:ইজরায়েল বিরোধী সম্মিলিত জাগ্রত জনতার জনসভায় ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তির মাধ্যমে ফিলিস্তিনের পাশে ধারানো আহবান জানান বিজয়নগর উপজেলাবাসী।

১৯ এপ্রিল শনিবার বিকালে উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়নগর উপজেলাবাসী ব্যানারে আয়োজিত “কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন” শ্লোগানে কয়েক হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলাবাসীর পক্ষ থেকে বিশ্ব মুসলিম সমাজ, বাংলাদেশের অন্তর্বর্তীন সরকার ও নিজেদের প্রতি আহবান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করেন, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।

ইজরায়েল বিরোধী জনসভায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মুন্সি, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ এনাম খাঁ, বিজয়নগর উপজেলার এনসিপির আহবায়ক মোঃ খায়রুল ইসলাম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক মোঃ শাহনেওয়াজ শাহ, বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের আহবায়ক মনির বিন মোবারক, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সভাপতি মোঃ শাহীন আলম, বিজয়নগর হেফাজতে ইসলামের নেতা মাওলানা কেফায়েতুল্লাহ, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বিজয়নগর রানার্স কমিউনিটি এডমিন মোঃ জিয়াউর রহমান, ট্র্যাভলিং টিম অব বিজয়নগর যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন ও খাজা নেওয়াজ চিশতী।

বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব এর দোয়ার মাধ্যমে বিজয়নগর উপজেলাবাসী ব্যানারে আয়োজিত “কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন” এর সমাবেশ সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]