গাইবান্ধায় ফাহিম নামে একজন স্বেচ্ছাসেবক একটি পুরো গ্রাম কোয়ারেন্টাইন এ পরিনত করেছে

Share the post

শাওন অরন্য,বিশেষ প্রতিবেদক: ফাহিম নামে একজন স্বেচ্ছাসেবক গাইবান্ধায় নিজ গ্রামের কোয়ারেন্টাইন নিশ্চিত করছে। সঙ্গে সঙ্গে নিশ্চিত করেছে মানুষের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা।

স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে গাইবান্ধার নিজ গ্রামের ঢোকা বের হবার মাত্র দুইটি রাস্তা খোলা রেখেছে। দিন রাত পাহারা দিচ্ছে, গ্রামের বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। যারা বাইরে থেকে এসে গ্রামে ঢুকছে, তাদের

চেকপোষ্টে জীবাণুনাশক পানি স্প্রে করছে এবং ভালভাবে হাত ধোয়া নিশ্চিত করে ঢুকতে দিচ্ছে। গ্রামের সকল রাস্তা জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করছে। সচেতনতামূলক প্রচারনা করছে, নানা জায়গায় পোষ্টার এর মাধ্যমে সচেতন করছে এলাকার জনগনকে। মসজিদকে জীবাণুমুক্ত করছে। মানুষের মন থেকে ভয় দূর করার জন্য করোনা ভাইরাস প্রতিরোধে কি করণীয় তা নিয়ে বিভিন্ন সচেতনতা মুলক পোষ্টার লাগাচ্ছে গ্রামের নানা প্রান্তে। মানুষকে ঘরে থাকা নিশ্চিত করার চেষ্টা করছে। আয়বঞ্চিত মানুষকে পেটের তাগিদে যাতে ঘর থেকে বের হতে না হয় সেজন্য নিত্য প্রয়োজনীয় খাবার, সাবান ও ওষুধ ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]