বরিশাল সিটি কর্পোরেশন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর সকল বাজার ও গুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বাজার করা থেকে শুরু করে অন্যান্য অতি প্রয়োজনীয় কাজে যারা বাসা থেকে বের হবেন তারা অবশ্যই এখানে হাত ধুয়ে নিজেকে জীবাণুমুক্ত রাখবেন। নগরীর পোর্ট রোড বাজার, সিটি মার্কেট কাঁচা বাজার, বাংলাবাজার, সাগরদী বাজার, চৌমাথা বাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, নতুন বাজার, বাজার রোড বড়বাজারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সদর রোড সোহেল চত্বর, জেলখানার মোড়, নগর ভবন সম্মুখ ও এনেক্স ভবন সম্মুখে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে, যথাসম্ভব বাসায় অবস্থান করুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধুবেন। নিজে সুস্থ থাকুন, পরিবার ও অন্যদের সুস্থ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]