মাহমুদুল ইসলাম সাগর,সাভার প্রতিনিধি : সাভারে জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের রজত জয়ন্তী।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে বেলুন উড্ডয়ন এর মাধ্যমে ২ পর্ব অনুষ্ঠানের ১ম পর্ব এর শুভ উদ্ধোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কামরুল আহসান। এ সময় একটি শোভাযাত্রা সাভার প্রেসক্লাব হতে মুক্তির মোড় প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
২য় পর্বে দুপুরে “সু সংগঠিত গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকায় একুশে টিভির পথচলা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সভায় বক্তারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে একুশে টিভির ভূমিকাকে প্রশংসা করে বলেন, একুশে টিভি এখন দেশ ও মানুষের কল্যাণে সত্য সংবাদ প্রকাশে আপোষহীন ভূমিকা রেখে চলেছে।
শেষপর্যায়ে কাঙ্গালিনি সুফিয়া ও স্থানীয় শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

