পহেলা বৈশাখে তীব্র গরমে শিক্ষার্থীদের মাঝে পানি ও শরবত বিতরণ করল জবি ছাত্রদল

Share the post

মোঃ হৃদয়,জবি প্রতিনিধি: পহেলা বৈশাখের দিনে রাজধানীতে প্রচণ্ড গরমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করেন তারা।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে জবি ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “আমরা ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকি। সেই জায়গা থেকেই আমরা নববর্ষের দিন সাধারণ শিক্ষার্থীদের জন্য শরবত ও পানির ব্যবস্থা করি। আমাদের এই উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদল সমর্থন দেয়।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিপদে আপদে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্রদল সর্বদা পাশে থাকবে।”

কর্মসূচি সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্রদলের রাজনীতি। বৈশাখের এই তীব্র গরমে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের একটু স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও জবি ছাত্রদল মানবিক এবং কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আমরা সবসময়ই মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুত। ছাত্রসমাজের অধিকার আদায়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]