প্রতিদিন সারাদেশে পণ্য পৌঁছে দিচ্ছে ৬টি ট্রেন

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে সারাদেশে জনজীবন একপ্রকার স্থবির হয়ে আছে। এ অবস্থায় অনেকে চিন্তিত নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া নিয়ে। খাদ্যের যাতে কোনো প্রকার  ঘাটতি না হয়, সে ব্যবস্থা করেছে সরকার। প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া বিভিন্ন পণ্য সারাদেশে পৌঁছে দিচ্ছে ৬টি ট্রেন।

রেলওয়ের পরিবহন বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে যাতে খাদ্যের ঘাটতি না হয় সেজন্য বন্দর দিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন পণ্য আসছে। এতে তেলবাহী বিভিন্ন কন্টেইনার যেমন আছে, তেমনি আসছে বিভিন্ন খাদ্যপণ্যও। এসব পণ্য খালাস হওয়ার পর ৬টি ট্রেনে করে সারাদেশে পাঠানো হচ্ছে।

পরিবহন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়া এসব মালবাহী ট্রেন পৌঁছে যাচ্ছে গন্তব্যে। আগে যেখানে ৩ থেকে ৪টি মালবাহী ট্রেন চলতো, এখন কোনোদিন ৮টি আর কোনোদিন ৫ থেকে ৬টি ট্রেন চলাচল করছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বাংলানিউজকে বলেন, শিডিউল বিপর্যয় ছাড়াই গড়ে ৬টি মালবাহী ট্রেন বিভিন্ন পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে সারাদেশে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]