বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ও ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা

Share the post
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫ টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ্ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহিনুর আলম মাস্টার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি ও সুমন সওদাগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, আহবায়ক কমিটির সদস্য সায়েবীন আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে যুবকের অঙ্গ বিচ্ছিন্ন

Share the post

Share the postবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে শনিবার (১৭ মে) ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটি গামী […]

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের হস্তান্তর

Share the post

Share the postমোঃ সামিউল আলম, দিনাজপুর: দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পক্ষান্তরে ভারতীয় দুই নাগরিককে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাত ৮ টার পর বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশি দুই […]