বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের হস্তান্তর

Share the post
মোঃ সামিউল আলম, দিনাজপুর: দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পক্ষান্তরে ভারতীয় দুই নাগরিককে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রাত ৮ টার পর বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশি দুই কৃষককে বিজিবি সদস্যরা ক্যাম্পে নিয়ে আসেন।
প্রসঙ্গত, শুক্রবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। এ সময় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি ধান কাটতে গেলে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছিল গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে যুবকের অঙ্গ বিচ্ছিন্ন

Share the post

Share the postবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে শনিবার (১৭ মে) ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটি গামী […]

বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ও ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা

Share the post

Share the postমোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫ টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে […]