ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী

Share the post
সুবংক্য রায়, ইবি প্রতিনিধি :ভোরের দিকে ফাঁকা রাস্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরার জন্য ভোরে একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেওয়ার সময় দিনাজপুরের রানীগঞ্জে এঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী জানিয়েছেন, ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে বাস ধরতে বাড়ি থেকে ইজিবাইকে করে যাওয়ার পথে ৫-৬ জন দুর্বৃত্ত তার গলায় রামদা ধরে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যায়। তাছাড়াও ছিনতাইকারীরা ইজিবাইক চালককে বেঁধে রেখে ইজিবাইকসহ পালিয়ে যায়।দুর্বৃত্তরা প্রথমে চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেয় এবং চালককে বেঁধে ফেলে। পরে তার গলায় রামদা ধরে ভয় দেখিয়ে কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা ২,৫০০ টাকা দিয়ে দেন।ভুক্তভোগী আরও জানান, ছিনতাইকারীরা তাকে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকে থাকা তার একটি লাগেজও নিয়ে যায় তারা, যাতে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিলো। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। তবে তার কাছে থাকা মোবাইলফোনটিধ নিতে পারেননি ছিনতাইকারীরা। পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]