মনপুরায় ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান চার আসামি ঢাকায় গ্রেফতার

Share the post
মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি:ভোলা জেলার মনপুরা উপজেলায় আলোচিত ছাত্রদল নেতা রাশেদ হত্যা মামলার প্রধান চার আসামিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রাশেদ ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৯ মার্চ পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে রাশেদ মারা যান।
এই ঘটনায় নিহতের ভাই মনপুরা থানায় ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়। তারা হলেন—মো. রহিম মিজি (৩৫), মো. জসিম উদ্দিন মিজি (৩৬), পল্লী চিকিৎসক আল-মামুন (৩৫) এবং চৌকিদার আল-আমিন (৩৮)।
তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মনপুরা থানা পুলিশের একটি টিম রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন মিজি (৪০), ৩ নম্বর আসামি মো. হালিম মিজি (৩০), এবং ৪ নম্বর আসামি মো. করিম মিজি (৩২)–কে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।
বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।এ ঘটনার পর ছাত্রদল নেতা রাশেদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]