মাগুরায় জিসিএম-এর ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে জিসিএম-এর ক্ষতিগ্রস্থদের মাছে চেক বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েস্টার্ন ইকনোমিক করিডোর এন্ড রিজিওনাল এন্হ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) – ফেইজ-১ প্রকল্পের আওতায় লাঙ্গলবঁধ ও খামারপাড়া জিসিএম-এর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান।
অণ্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সোস্যাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট ড. এআরএম মমতাজ উদ্দিন,      উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, খামারপাড়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র কুÐুসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী প্রজেনজিৎ চক্রবর্তী।
আলোচনা সভা শেষে লাঙ্গলবাঁধ ও খামারপাড়া বাজারের ৫৩ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২৩ লাখ ৫৬ হাজার ৩৬২ টাকার চেক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]