নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার বুধবার(৯ এপ্রিল) সকাল ১১টায় নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর আজহারুল ইসলাম হিরু, বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, মদন উপজেলা জামায়াতে ইসলামী ইসলাম নায়েব আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন।
তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মাষ্টার,বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ শেকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মদন থানা পুলিশের এসআই মোঃ গোলাম রসুল, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া প্রমোখ। বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু বক্তৃতায় বলেন,ভোক্তার অধিকার রক্ষায় দেশে আইন প্রণয়নের পর ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন বলেন, ওজনে কম দেওয়া মানুষকে ধোকা দেওয়া খাদ্যে ভেজাল মিশানো এটা ইসলাম নিষেধ, দণ্ডনীয় অপরাধ, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কাজ করতে হবে। মদন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমি রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার বলেন, আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা এবং আমাদের সবাই সংশোধন হওয়া প্রয়োজন। বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ তিনি বলেন, ভেজাল খাদ্যপণ্য গ্রহণের ফলে মানবদেহে বহুবিধ রোগের সৃষ্টি হয়। তিনি বলেন, খাবারে কৃত্তিম রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো যাবে না। পণ্যের মোড়কে উল্লিখিত মেয়াদ ও মূল্যে কোন রকম কারচুপি করা দন্ডনীয় অপরাধ তাদের আইনের আওত আনতে হবে। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]