চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

Share the post

 ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পরিচালিত অভিযানে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫।

গ্রেফতারকৃত আসামীদের একজন জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার আতাউর রহমানের ছেলে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং অন্যজন একই উপজেলার মিয়াপুর এলাকার সাইদুর রহমানের ছেলে এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাশ আলী (৪০)।

এ বিষয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী আরিফ এবং এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আক্কাশ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কিন্তু তাদের ধরতে র‌্যাবের গোয়েন্দা দল মাঠে সক্রিয় থাকায় মঙ্গলবার দিবাগত রাত ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আক্কাশকে এবং রাত সাড়ে ৯টায় রানীহাটি বাজার এলাকা থেকে আরিফকে ধরতে সক্ষম হয় র‌্যাব।গ্রেফতারকৃত আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]