কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা ছুরিকাঘাতে আহত

Share the post

আহসান হাবীব সুমন,কচুয়া প্রতিনিধি :কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা চুরিকাঘাতে আহত  হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার পাথৈর ইউনিয়নের গুতপুর করিমের চা দোকানের সামনে গুতপুর গ্রামের  সরকারি পুকুর লীজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের বাচ্ছু তালুকদারের ছেলে শাহআলম তালুকদারের সাথে আল আমিন মোল্লার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহআলম তালুকদার দলবল নিয়ে আল আমিন মোল্লাকে মারধর করে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ,পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্যাহ আমান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক  মো. দেলোয়ার হোসেন, হাকিম মুন্সি,ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের আহবায়ক,শেখ ফরিদ, শাহপরান  ও সদস্য সচিব মো. রাকিব হোসেন তাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসে। উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং  এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]