গাজায় বর্বর হামলার প্রতিবাদে চরভদ্রাসন উপজেলায় মানববন্ধন

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধ:-ঈসরাইল কর্তৃক ফিলিপাইনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার চত্তরে সোমবার বিকেল ৫টায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতী জাকারিয়া। মানববন্ধন কর্মসূচীটি সঞ্চালনা করেন উপজেলা উলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতী সেলিম। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মুফতী মাসুদুর রহমান, মুফতী মিজানুর রহমান, ব্যাবসায়ী মোস্তফা কবির, ছাত্রনেতা সাজ্জাত হোসেন সাজু ও জাহিদ দেওয়ান প্রমূখ।

জানা যায়, এ মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় সর্বস্তরের জনগণ ঈসরাইল কর্তৃক ফিলিপাইনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে একে অপরের হাতে হাত ধরে প্রায় এক ঘন্টা কাল দাড়িয়ে থাকেন। এ সময় বক্তারা অনতিবিলম্বে ফিলিপাইনের গাজায় হামলা বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর দাবী জানান। একই সাথে বক্তারা ঈসরাইলি সমস্ত পন্য বর্জনের ঘোষনা দেন। পরে ফিলিপাইনের গাজা সহ বিশ্ব উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]