ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মানবতাবিরোধী এই সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানিয়ে তারা গাজার নির্যাতিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি রাষ্ট্রের হাতে সংঘটিত হত্যাযজ্ঞ কোনো দ্বন্দ্ব নয়, এটি পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা। তারা বিশ্ব সম্প্রদায়ের নিরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্বজনমতকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন,
“ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। মুসলিম উম্মাহ এক না হলে এর জবাব দেওয়া সম্ভব নয়। ইসরায়েল ও আমেরিকার পণ্য বয়কট করুন, তাদের অর্থনীতি ভেঙে দিন। অর্থনৈতিকভাবে পঙ্গু হলে তারা যুদ্ধ চালাতে পারবে না। আমাদের ঈমানি শক্তি নিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। ইনশাআল্লাহ, মসজিদুল আকসা বিজয় হবেই হবে।”
শিক্ষার্থীরাও দাবি করেন, এই গণহত্যা বন্ধে শুধু ইসরায়েল নয়, নীরব আন্তর্জাতিক সমাজও দায় এড়াতে পারে না।
তারা বলেন, “ফিলিস্তিনের শিশুরা আমাদেরই সন্তান। গাজায় যা ঘটছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ।”
সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যেমন— ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’ ইত্যাদি।
শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক ‘The World Stops for Gaza’ আন্দোলনের অংশ হিসেবে ৭ এপ্রিল, সোমবার তাঁরা সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। ক্লাস, পরীক্ষা কিংবা অন্য কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না। এই দিনটিকে তারা “প্রতিরোধের দিন” হিসেবে পালন করবেন বলে ঘোষণা দেন।
বিশ্বের নানা প্রান্তে যখন সচেতন মানুষ গাজার পক্ষে সোচ্চার, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাঁদের অবস্থান স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন—
“নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]